নির্বাচন ঘিরে কলকাতায় শুরু হয়েছে পুলিশের গাড়ি রিিশন প্রক্রিয়া

নির্বাচন ঘিরে কলকাতায় শুরু হয়েছে পুলিশের গাড়ি রিকুইজিশন প্রক্রিয়া

নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই শহরজুড়ে বাণিজ্যিক বাস, মিনিবাস ও প্রাইভেট ক্যাব আটক করার প্রক্রিয়া শুরু করেছে কলকাতা পুলিশ। বিভিন্ন ট্রাফিক গার্ড এলাকায় চালকদের হাতে গাড়ি রিিশনের চিঠি ধরিয়ে দেওয়ার পাশাপাশি ব্লু-বুক জমা নেওয়া হচ্ছে। পুলিশের এই আগাম তৎপরতায় চালক ও মালিকদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।

সূত্রের খবর, মোট ২৭টি ট্রাফিক গার্ড এলাকা থেকে প্রায় ৬০০০ গাড়ি সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তবে নির্দিষ্ট কোনো নিয়ম না মেনে এলোমেলোভাবে গাড়ি নেওয়ায় জনভোগান্তি ও প্রশাসনিক জটিলতার আশঙ্কা তৈরি হচ্ছে। সাধারণ যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা এই প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *