ভারত বনাম পাকিস্তান মহারণে এই ৫টি দ্বৈরথ বদলে দিতে পারে ম্যাচের ভাগ্য
February 15, 20262:49 pm

টি-২০ বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের হাইভোল্টেজ লড়াই ঘিরে উত্তাপ তুঙ্গে। কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে আজ মুখোমুখি হচ্ছে দুই দল। এই ম্যাচে সবার নজর থাকবে যশপ্রীত বুমরার বিষাক্ত পেসের বিরুদ্ধে পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহানের লড়াইয়ের দিকে। অন্যদিকে, বাবর আজমের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবেন ভারতের স্পিন জাদুকর কুলদীপ যাদব।
পাশাপাশি মিডল ওভারে হার্দিক পান্ডিয়া বনাম উসমান তারিকের রহস্যময় বোলিং এবং শাহীন আফ্রিদির নতুন বলের বিরুদ্ধে ঈশান কিষাণ ও অভিষেক শর্মার ওপেনিং জুটির পরীক্ষা হবে দেখার মতো। এছাড়া বিধ্বংসী শিবম দুবেকে রুখতে পাকিস্তানের অন্যতম ভরসা রিস্ট স্পিনার আবরার আহমেদ। এই ব্যক্তিগত দ্বৈরথগুলোই নির্ধারণ করে দিতে পারে মর্যাদার এই লড়াইয়ের ফলাফল।