মুম্বই মেট্রো দুর্ঘটনায় তোলপাড়, ৫ জন গ্রেপ্তার সঙ্গে ৬ কোটি টাকা জরিমানা
February 15, 20263:52 pm

মুম্বইয়ের মুলুন্ডে নির্মীয়মাণ মেট্রো লাইন ৪-এর কংক্রিট সেগমেন্ট ভেঙে পড়ার ঘটনায় এক যাত্রীর মৃত্যু হয়েছে এবং তিনজন গুরুতর আহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় পিয়ার নম্বর পি১৯৬-এর কাছে থাকা একটি অটো ও গাড়ি দুমড়েমুচড়ে যায়। ঘটনার পরপরই গাফিলতির অভিযোগে প্রকল্প অধিকর্তাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তদন্তে নিরাপত্তা লঙ্ঘনের প্রমাণ মেলায় মূল ঠিকাদার ও পরামর্শদাতা সংস্থাকে মোট ৬ কোটি টাকা জরিমানা করা হয়েছে। এমএমআরডিএ-র একজন উচ্চপদস্থ ইঞ্জিনিয়ারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং আহতদের চিকিৎসার ব্যয়ভার বহনের নির্দেশ দিয়েছে প্রশাসন। মৃতের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে এবং পুরো ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত চলছে।