মিউনিখে মহাবিপাকে পাক সেনাপ্রধান আসিম মুনির! গেটেই আটকে দিলেন নিরাপত্তারক্ষী, চাইলেন পরিচয়পত্র

মিউনিখে মহাবিপাকে পাক সেনাপ্রধান আসিম মুনির! গেটেই আটকে দিলেন নিরাপত্তারক্ষী, চাইলেন পরিচয়পত্র

জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনে (MSC) চরম অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়লেন পাকিস্তানের প্রতাপশালী সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। আন্তর্জাতিক এই মঞ্চে প্রবেশের সময় একজন সাধারণ নিরাপত্তারক্ষী তাকে আটকে দেন এবং পরিচয়পত্র দেখানোর নির্দেশ দেন। এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দাবানলু গতিতে ছড়িয়ে পড়েছে, যা পাকিস্তানের কূটনৈতিক অবস্থান নিয়ে বিশ্বজুড়ে বিতর্কের ঝড় তুলেছে।

ভাইরাল হওয়া ওই ক্লিপে দেখা যাচ্ছে, জেনারেল মুনির সম্মেলনে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তারক্ষী হাত তুলে তাকে থামিয়ে দেন। অত্যন্ত দৃঢ়ভাবে ওই রক্ষী তাকে বলেন, “দয়া করে আপনার আইডি কার্ড দেখান।” নিজের দেশে অসীম ক্ষমতার অধিকারী হলেও, বিদেশের মাটিতে সাধারণ এক নিরাপত্তারক্ষীর নির্দেশে থমকে দাঁড়াতে বাধ্য হন পাক সেনাপ্রধান। লাইনে দাঁড়িয়ে সাধারণ আমন্ত্রিতদের মতোই পকেট থেকে পরিচয়পত্র বের করে দেখানোর পর তাকে ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়।

সাধারণত এই মাপের আন্তর্জাতিক সম্মেলনে শীর্ষ সামরিক কর্মকর্তাদের জন্য বিশেষ প্রটোকল বা সহজ প্রবেশাধিকারের ব্যবস্থা থাকে। কিন্তু আসিম মুনিরের ক্ষেত্রে এমন কড়াকড়ি দেখে রাজনৈতিক বিশ্লেষকরা স্তম্ভিত। অনেকেই একে পাকিস্তানের ‘কূটনৈতিক বিপর্যয়’ হিসেবে বর্ণনা করছেন।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ঘিরে হাসির রোল উঠেছে। বিশেষ করে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকরা ভিডিওটি শেয়ার করে জেনারেল মুনিরকে নিয়ে বিদ্রুপ শুরু করেছেন। সমালোচকদের মতে, আন্তর্জাতিক মহলে বর্তমানে পাকিস্তানের গুরুত্ব কতটা কমেছে, এই ঘটনা তারই প্রতিফলন। যেখানে অন্য প্রভাবশালী দেশের প্রতিনিধিরা ভিআইপি প্রটোকল পাচ্ছেন, সেখানে পাক সেনাপ্রধানকে গেটে আটকে পরিচয়পত্র দিতে হওয়া দেশের জন্য বড়সড় লজ্জার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই ভাইরাল ভিডিও প্রসঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *