আকাশে কি এবার আগুনের বলয় দেখা যাবে? ভারত থেকে এই বিরল দৃশ্য দেখার সুযোগ মিলবে কি?
February 15, 20264:38 pm

২০২৬ সালের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে আগামী ১৭ ফেব্রুয়ারি যা এক বিরল বলয়গ্রাস মহাজাগতিক দৃশ্য তৈরি করবে। এই বিশেষ দিনে চাঁদ সূর্যের প্রায় ৯৬ শতাংশ ঢেকে ফেলায় আকাশজুড়ে তৈরি হবে এক মায়াবী ‘রিং অফ ফায়ার’ বা আগুনের বলয়। প্রায় ২ মিনিট ২০ সেকেন্ড স্থায়ী এই গ্রহণটি দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা এবং অ্যান্টার্কটিকার বিভিন্ন প্রান্ত থেকে স্পষ্টভাবে দেখা যাবে।
জ্যোতির্বিজ্ঞানীদের মতে এই মহাজাগতিক ঘটনাটি ভারতীয় সময় বিকেল ৫টা ২৬ মিনিটে শুরু হয়ে সন্ধ্যা ৭টা ৫৭ মিনিট পর্যন্ত চলবে। তবে মহাকাশ প্রেমীদের জন্য হতাশাজনক খবর হলো এই সূর্যগ্রহণটি ভারত থেকে দেখা যাবে না। মূলত অ্যান্টার্কটিকা এবং দক্ষিণ গোলার্ধের কিছু নির্দিষ্ট দেশ থেকেই এই চমৎকার দৃশ্য উপভোগ করা যাবে বলে নাসার তথ্যে নিশ্চিত করা হয়েছে।