সূর্যকুমারদের হাইভোল্টেজ লড়াইয়ের আগেই পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত

সূর্যকুমারদের হাইভোল্টেজ লড়াইয়ের আগেই পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাক দ্বৈরথের কয়েক ঘণ্টা আগেই বাইশ গজে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারাল টিম ইন্ডিয়া। এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে পাকিস্তানের মহিলা ‘এ’ দলকে ৮ উইকেটে পর্যুদস্ত করেছে রাধা যাদবের দল। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের দাপটে মাত্র ৯৩ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। সীমা ঠাকুর ও রাধা যাদবরা প্রতিপক্ষের ব্যাটারদের দাঁড়াতেই দেননি।

রান তাড়া করতে নেমে মাত্র ১০.১ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। দীনেশ বৃন্দার ২৯ বলে ৫২ রানের বিধ্বংসী ইনিংস জয়কে সহজ করে তোলে। সংযুক্ত আরব আমিরশাহীর কাছে হারের পর এই বড় জয় ভারতকে সেমিফাইনালের দৌড়ে টিকিয়ে রাখল। মঙ্গলবার নেপালের বিরুদ্ধে জিতলেই শেষ চারের টিকিট নিশ্চিত করবেন রাধাদল। এখন নজর সন্ধ্যায় সূর্যকুমার যাদব বনাম সালমান আঘার মূল লড়াইয়ের দিকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *