আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ভারতের বিশ্বজয় দেখতে সোমবার ভারত মণ্ডপমে হাজির হচ্ছেন প্রধানমন্ত্রী মোদী

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ভারতের বিশ্বজয় দেখতে সোমবার ভারত মণ্ডপমে হাজির হচ্ছেন প্রধানমন্ত্রী মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৬ ফেব্রুয়ারি নয়াদিল্লির ভারত মণ্ডপমে ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট এক্সপো ২০২৬’-এর মহাউদ্বোধন করবেন। ১৬ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই মেগা ইভেন্টে দেশীয় উদ্ভাবন এবং বিশ্বমানের এআই প্রযুক্তি প্রদর্শিত হবে। ৭০,০০০ বর্গ মিটারের এই বিশাল প্রদর্শনীতে অস্ট্রেলিয়া, জাপান ও রাশিয়া সহ ১৩টি দেশের প্যাভিলিয়ন অংশ নিচ্ছে।

এই এক্সপোতে ৬০০-র বেশি স্টার্টআপ এবং ৩০০টিরও বেশি প্রদর্শনী থাকছে যা কৃষি থেকে শিক্ষা পর্যন্ত এআই-এর প্রভাব ফুটিয়ে তুলবে। প্রায় আড়াই লক্ষ দর্শকের উপস্থিতিতে ভারত নিজস্ব ২২টি ভাষায় প্রশিক্ষিত ১২টি দেশীয় ফাউন্ডেশন মডেল উন্মোচন করবে। গ্লোবাল সাউথের প্রথম আন্তর্জাতিক সামিট হিসেবে এটি ভারতকে বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *