রাসায়নিক ছাড়াই সারাবছর কড়াইশুঁটি টাটকা রাখার গোপন কৌশল শিখে নিন
February 15, 20266:39 pm
শীত শেষ হলেও সারা বছর টাটকা কড়াইশুঁটির স্বাদ পেতে চান? বাজার থেকে কেনা ফ্রোজেন মটরশুঁটির রাসায়নিক শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। তাই ঘরেই প্রাকৃতিকভাবে কড়াইশুঁটি সংরক্ষণের সহজ পদ্ধতিটি দেখে নিন:
সংরক্ষণ পদ্ধতি
- প্রস্তুতি: প্রথমে কড়াইশুঁটির খোসা ছাড়িয়ে দানাগুলো আলাদা করে নিন।
- ব্লাঞ্চিং: একটি বড় পাত্রে জল ফুটিয়ে তাতে ১ টেবিল চামচ নুন ও সামান্য চিনি মেশান। জল ফুটতে শুরু করলে কড়াইশুঁটিগুলো দিয়ে ঠিক ১ মিনিট রাখুন।
- রঙ ধরে রাখা: ১ মিনিট পর জল ছেঁকে দ্রুত কলের ঠান্ডা জলে ধুয়ে নিন। এরপর বরফ মেশানো কনকনে ঠান্ডা জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। এতে কড়াইশুঁটির উজ্জ্বল সবুজ রঙ একদম অটুট থাকবে।
- শুকানো: জল পুরোপুরি ঝরিয়ে একটি মোটা সুতির কাপড়ের ওপর ফ্যান চালিয়ে দানাগুলো ভালো করে শুকিয়ে নিন। খেয়াল রাখবেন যেন গায়ে জল লেগে না থাকে।
- প্যাকিং: এবার জিপ লক ব্যাগ বা এয়ার টাইট কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে রেখে দিন।
এই পদ্ধতিতে সংরক্ষিত কড়াইশুঁটি মাসের পর মাস নতুনের মতো টাটকা থাকবে।