নোবেলজয়ী ইউনূসের পরবর্তী গন্তব্য কি বঙ্গভবন? তারেক রহমানের জয়ে তুঙ্গে জল্পনা

নোবেলজয়ী ইউনূসের পরবর্তী গন্তব্য কি বঙ্গভবন? তারেক রহমানের জয়ে তুঙ্গে জল্পনা

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষে ড. মুহাম্মদ ইউনূসের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। সম্প্রতি নির্বাচনে বিএনপির বিশাল জয়ের পর রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে— তবে কি দেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে চলেছেন এই নোবেলজয়ী?

তারেক রহমানের ঘনিষ্ঠ উপদেষ্টা হুমায়ুন কবীর ইঙ্গিত দিয়েছেন, দেশের উন্নয়নে ইউনূসের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্বের অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী নতুন সরকার। তারেক রহমান তাঁর প্রশাসনে ‘সেরা প্রতিভা’দের যুক্ত করতে চান, যা ইউনূসের রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনাকে উসকে দিয়েছে।

তবে এই জল্পনা উড়িয়ে দিয়েছেন ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। তাঁর দাবি, প্রফেশর ইউনূসের কোনো রাজনৈতিক বা সাংবিধানিক পদের প্রতি মোহ নেই। তিনি বরং তাঁর পুরনো সামাজিক ব্যবসায়িক মডেল এবং ‘থ্রি জিরো’ মিশন নিয়ে তরুণদের সঙ্গে কাজ করতে আগ্রহী।

তারেক রহমানের হাতে ক্ষমতা হস্তান্তরের পরই স্পষ্ট হবে ইউনূস বঙ্গভবনে যাচ্ছেন নাকি আন্তর্জাতিক মঞ্চে নিজের সামাজিক সংস্কারের এজেন্ডা নিয়ে ফিরে যাচ্ছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *