সিডনিতে অরুন্ধতীর তোপ, অস্ট্রেলিয়ার দর্প চূর্ণ করে রূপকথার জয় ভারতের
February 15, 20266:54 pm

সিডনির মাঠে অজি বাহিনীকে নাস্তানাবুদ করে সিরিজের শুরুতেই দাপুটে জয় ছিনিয়ে নিল ভারতীয় নারী ক্রিকেট দল। বল হাতে আগুন ঝরিয়ে একাই ৪ উইকেট তুলে নিলেন অরুন্ধতী রেড্ডি, যার দাপটে মাত্র ১৩৩ রানেই গুটিয়ে যায় শক্তিশালী অস্ট্রেলিয়া। ভারতের এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রেনুকা সিং ও শ্রী চতূর্ণীও।
জবাবে ব্যাট করতে নেমে শেফালি বর্মার ঝোড়ো সূচনায় ভারত যখন ৫.১ ওভারে ১ উইকেটে ৫০ রান তোলে, ঠিক তখনই নামে প্রবল বৃষ্টি। শেষ পর্যন্ত ডাকওয়ার্থ-লুইস (DLS) নিয়মে অজিদের থেকে ২১ রানে এগিয়ে থাকায় ভারতকে বিজয়ী ঘোষণা করা হয়। এই অভাবনীয় জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। সিরিজের পরবর্তী লড়াই মঙ্গলবার ক্যানবেরায়।