পাকিস্তানকে হারিয়ে দিলেন ভারতীয় দর্শকরা
February 15, 20267:12 pm

আর কিছুক্ষণ পরেই কলম্বোয় চলতি টি২০ বিশ্বকাপের সুপারভোল্টেজ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। সূর্য-আঘাদের ২২ গজের মহারণের আগেই প্রতিবেশী দেশকে হারিয়ে দিলেন ভারতীয় ক্রিকেট ফ্যানরা। এখনও পর্যন্ত পাওয়া পরিসংখ্যান বলছে, কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে খেলা দেখতে গিয়েছেন ১৮ হাজার ভারতীয়। সেখানে পাকিস্তানের দর্শকের সংখ্যা ১২ হাজার (৬ হাজার কম)। ইতিমধ্যেই মাঠে পৌঁছে গিয়েছে ভারত ও পাকিস্তান দল।