বেকার ভাতার আবেদনে লাঠির মার-ঘাড়ধাক্কার পর আটক যুবক
February 15, 20268:43 pm

উত্তর দিনাজপুরের চোপড়ায় যুবসাথী প্রকল্পে বেকার ভাতা নিতে গিয়ে জুটল লাঠি। পুলিশ ঘিরে ধরে মাথায়-পায়ে-গায়ে মেরে আটক করে বলে অভিযোগ। ভিডিওতে দেখা গিয়েছে স্বামীকে আঁকড়ে রেখেও মার ঠেকাতে পারছেন না স্ত্রী। প্রাথমিকভাবে জানা গিয়েছে, সকাল থেকে লম্বা লাইন সত্ত্বেও প্রভাব খাটিয়ে কয়েকজন লাইন ছাড়াই ফর্ম জমা দেন। কর্মরত পুলিশকে অভিযোগ জানাতে যেতেই বিবাদ বাধে। তার জেরেই মারধর করে যুবককে আটক করা হয়।