৬ মাস পর ফের খুলছে কেদারনাথ মন্দিরের দরজা? তারিখ জানুন
February 15, 20268:45 pm

প্রায় ৬ মাস ধরে বন্ধ কেদারনাথ মন্দিরের দরজা। অবশেষে তা খুলছে। আজ, রবিবার শ্রী বৈদ্যনাথ-কেদারনাথ মন্দির কমিটির তরফে জানানো হল, ২২ এপ্রিল পুণ্যার্থীদের জন্য ফের মন্দির খোলা হবে। বদ্রীনাথ ধামের দরজা খুলবে ২৩ এপ্রিল। গঙ্গোত্রী ধাম ও যমুনোত্রী ধাম খোলা হবে অক্ষয় তৃতীয়ার দিন, ১৯ এপ্রিল। শীতকালে তুষারপাতের কারণে কেদারনাথ মন্দির বন্ধ করে বিগ্রহ স্থানান্তরিত করা হয় উত্তরাখণ্ডের ওমকারেশ্বর মন্দিরে।