পাকিস্তানের মহিলা এ দলকে হারাল ভারত
February 15, 20268:46 pm

ACC মহিলা এশিয়া কাপ রাইজিং স্টারসে, পাকিস্তানের মহিলা A দলকে গোহারা হারাল ভারত A। এদিন প্রথম ব্যাট করে পাক প্রমীলা বাহিনী ১৮.৫ ওভারে মাত্র ৯৩ রানে অলআউট হয়ে যায়। ৯৪ রানের টার্গেট নিয়ে নেমে মাত্র ১০.১ ওভারেই ৯৭ রান করে ৮ উইকেটে ম্যাচ পকেটে পোড়েন ভারতের মহিলারা। ম্যাচের সেরা বৃন্দা দিনেশ একাই এক ডজন বাউন্ডারি মেরে ২৯ বলে ৫৫ রান করেন। তাঁকে সঙ্গত দেন অনুষ্কা শর্মা (২৪)।