জেল থেকেই জ্যাকলিনকে ৩০ কোটির হেলিকপ্টার উপহার সুকেশের! ফের চর্চায় ‘সুকেশ-জ্যাকলিন’ প্রেম

জেল থেকেই জ্যাকলিনকে ৩০ কোটির হেলিকপ্টার উপহার সুকেশের! ফের চর্চায় ‘সুকেশ-জ্যাকলিন’ প্রেম

দিল্লির মণ্ডোলি জেলের চার দেওয়ালের বন্দিদশা কোনো বাধা হয়ে দাঁড়াতে পারল না সুকেশ চন্দ্রশেখরের প্রেমে। ভ্যালেন্টাইনস ডে বা ভালোবাসা দিবসে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে চমকে দিতে এবার ৩০ কোটি টাকার একটি বিলাসবহুল হেলিকপ্টার উপহার দিলেন জেলবন্দি এই ‘কনম্যান’। আর্থিক তছরুপের মামলায় দীর্ঘদিন জেলে থাকলেও জ্যাকলিনের প্রতি তার ‘উপহার-বৃষ্টি’ যেন থামার লক্ষণ নেই।

জেলে বসেই জ্যাকলিনকে একটি আবেগঘন হাতে লেখা চিঠি পাঠিয়েছেন সুকেশ। সেখানে তিনি অভিনেত্রীকে আগের মতোই ‘বেবি বম্মা’ এবং ‘বোত্তা বোম্মা’ (যার অর্থ সুন্দর পুতুল) বলে সম্বোধন করেছেন। চিঠিতে সুকেশ দাবি করেছেন, এই হেলিকপ্টারটি জ্যাকলিনের জন্যই কেনা হয়েছে এবং এটি তাদের ভালোবাসার নতুন এক নিদর্শন।

উল্লেখ্য, এর আগেও কোটি কোটি টাকার বহুমূল্য হিরে, ডিজাইনার ব্যাগ এবং বিদেশি বিড়াল উপহার দিয়ে সংবাদ শিরোনামে এসেছিলেন সুকেশ। ইডির তদন্তে বারবার জ্যাকলিনের নাম জড়ালেও সুকেশ নিজের অবস্থান থেকে সরেননি। ভালোবাসা দিবসের এই আকাশচুম্বী উপহারের খবর সামনে আসতেই নেটপাড়ায় ফের শোরগোল পড়ে গিয়েছে। জেলবন্দি প্রেমিকের এই বিপুল অঙ্কের উপহার জ্যাকলিন গ্রহণ করবেন কি না, কিংবা আইনিভাবে এটি সম্ভব কি না, তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *