মোদী সরকারের মাস্টারস্ট্রোক, বিশাল প্রতিরক্ষা বাজেটে কাঁপছে শত্রুপক্ষ

২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে প্রতিরক্ষা খাতে ৭.৮৫ লক্ষ কোটি টাকা বরাদ্দ করে বিশ্বজুড়ে ভারতের সামরিক শক্তির জয়গান গাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত বছরের তুলনায় ১৫ শতাংশ বৃদ্ধি পাওয়া এই বিশাল বাজেট কেবল পরিসংখ্যান নয়, বরং ভারতকে গ্লোবাল সুপারপাওয়ার তৈরির এক সুপরিকল্পিত রণকৌশল।
আধুনিকীকরণের জন্য বরাদ্দ ১.৮৫ লক্ষ কোটি টাকা সরাসরি ভারতীয় সেনার হাতে তুলে দিচ্ছে অত্যাধুনিক মারণাস্ত্র। এবারের বাজেটের সবচেয়ে বড় চমক হলো, মোট বরাদ্দের ৭৫ শতাংশই রাখা হয়েছে দেশীয় প্রতিরক্ষা শিল্পের জন্য। অর্থাৎ, ‘মেড ইন ইন্ডিয়া’ অস্ত্রেই এখন সুরক্ষিত হবে ভারতের সীমান্ত।
পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়েছেন, দেশের সশস্ত্র বাহিনীকে সর্বাধুনিক করে তোলাই সরকারের মূল লক্ষ্য। ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্যের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ভারতীয় জওয়ানদের সাহস ও প্রযুক্তির মেলবন্ধনই আজ আমাদের আত্মবিশ্বাসকে শিখরে পৌঁছে দিয়েছে। প্রধানমন্ত্রী আরও জোর দিয়ে বলেন যে, ভারত শান্তিপ্রিয় দেশ হলেও সীমানা রক্ষায় কোনো আপস করা হবে না। ওআরওপি (OROP) প্রকল্পের মাধ্যমে অবসরপ্রাপ্ত সেনাদের সম্মান প্রদর্শন করে সরকার প্রমাণ করেছে যে, সেনার অতীত ও ভবিষ্যৎ— দুই নিয়েই ভারত সমানভাবে সজাগ।