অবাক কাণ্ড! ৮ বছরের সংসার ছেড়ে খোদ স্বামীর উপস্থিতিতেই ভাইপোর গলায় মালা দিলেন কাকিমা
February 16, 202610:29 am

উত্তরপ্রদেশের গোহাট থানার টিকরি গ্রামে ভালোবাসা দিবসে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল এলাকাবাসী। ৮ বছরের বিবাহিত জীবন এবং দুটি সন্তান থাকা সত্ত্বেও নিজের ভাসুরপোর প্রেমে মজেছিলেন পূজা নামের এক মহিলা। দীর্ঘদিনের এই পরকীয়া জানাজানি হতেই এলাকায় শোরগোল পড়ে যায়। শনিবার নির্জন স্থানে দুজনকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন পরিবারের সদস্যরা।
নিজের স্ত্রীর জেদ এবং ভালোবাসার কাছে হার মেনে এক অনন্য সিদ্ধান্ত নেন স্বামী পঙ্কজ। কোনো ঝগড়া বা বিবাদ না করে তিনি নিজেই স্ত্রীকে নিয়ে থানায় হাজির হন। পুলিশ এবং গ্রামবাসীদের উপস্থিতিতে পূজা তাঁর ভাইপোকে মালা পরিয়ে এবং সিঁদুর দান করে বিয়ে করেন। স্ত্রীর সুখের কথা ভেবে স্বামীর এই আত্মত্যাগ এবং খোদ থানায় আয়োজিত এই বিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।