প্যাকেটের দুধে মানুষের বর্জ্যের মারাত্মক ব্যাকটেরিয়া? সত্যিটা জানলে চমকে উঠবেন

প্যাকেটের দুধে ক্ষতিকর কোলিফর্ম ব্যাকটেরিয়ার উপস্থিতি নিয়ে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে তীব্র বিতর্ক দানা বেঁধেছে। দাবি করা হচ্ছে, মানুষের বর্জ্যের মাধ্যমে এই দুধ দূষিত হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ।
তবে নামী দুধ উৎপাদনকারী সংস্থাগুলি এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। তাদের দাবি, কারখানায় দুধ প্রক্রিয়াকরণের সময় সুরক্ষাবিধির কোনো ঘাটতি থাকে না। সংস্থাগুলির মতে, দুধ সংগ্রহ থেকে শুরু করে পরিবহন বা সংরক্ষণের যেকোনো পর্যায়ে ‘কোল্ড চেইন’ বা সঠিক তাপমাত্রা বজায় না থাকলে এই ধরনের ব্যাকটেরিয়া জন্মানোর আশঙ্কা থাকে।
বিশেষজ্ঞদের মতে, পাস্তুরাইজেশনের পর দুধ যদি নির্দিষ্ট নিম্ন তাপমাত্রায় না রাখা হয়, তবেই ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি ঘটে। তাই সাধারণ মানুষকে সুরক্ষা নিশ্চিত করতে প্যাকেটজাত দুধ সরাসরি পান না করে অবশ্যই ফুটিয়ে খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।