পেটে ব্যথার চিকিৎসা করাতে গিয়েই সন্তান প্রসব, অস্ট্রেলিয়ার ট্যুরে তরুণীর জীবনে অবিশ্বাস্য ঘটনা
February 16, 202610:41 am

অস্ট্রেলিয়ায় ঘুরতে গিয়ে চরম চমকের মুখে পড়লেন ২১ বছর বয়সী ব্রিটিশ তরুণী হ্যাটি শেপার্ড। পেটে অসহ্য যন্ত্রণা নিয়ে সাধারণ ইনফেকশন বা অ্যাপেন্ডিসাইটিস ভেবে হাসপাতালে গিয়েছিলেন তিনি। কিন্তু আল্ট্রাসাউন্ড রিপোর্টে চিকিৎসকরা যা জানালেন, তাতে চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়। চিকিৎসকরা জানান, হ্যাটি আসলে অন্তঃসত্ত্বা এবং ওই যন্ত্রণা ছিল প্রসব বেদনা।
হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই প্রায় ৩ কেজি ওজনের এক সুস্থ কন্যা সন্তানের জন্ম দেন তিনি। হ্যাটি জানান, গত ৯ মাস ধরে তিনি গর্ভনিরোধক ওষুধ ব্যবহার করছিলেন এবং তাঁর শরীরে গর্ভাবস্থার কোনো লক্ষণই ছিল না। চিকিৎসকদের মতে, ভ্রূণটি হ্যাটির মেরুদণ্ডের দিকে বাড়ছিল এবং প্লাসেন্টা জরায়ুর সামনের দিকে থাকায় তিনি কোনো নড়াচড়া অনুভব করেননি। বর্তমানে মা ও শিশু দুজনেই সুস্থ রয়েছেন।