বুলবুলির মতো একসঙ্গে ওড়া দুই বন্ধু কেন বেছে নিল মৃত্যুর পথ? ৪৮ ঘণ্টার ব্যবধানে দুই পড়ুয়ার আত্মহত্যা
February 16, 202611:05 am

মহারাষ্ট্র বুলডানায় শোকের ছায়া। একই স্কুলের অষ্টম শ্রেণির দুই প্রিয় বন্ধু মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে নিজের জীবন শেষ করে দিল। নমন অরুণ রাউত এবং অথর্ব বৈভব রাণে—এই দুই কিশোরের এমন চরম সিদ্ধান্তে স্তম্ভিত গোটা এলাকা।
১১ ফেব্রুয়ারি শিক্ষক দম্পতির সন্তান নমন বাড়িতে কেউ না থাকার সুযোগে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এই শোক কাটতে না কাটতেই গতকাল স্কুল থেকে ফিরে একই পথ বেছে নেয় তার অভিন্নহৃদয় বন্ধু অথর্ব, যার বাবা পেশায় পুলিশ কর্মী। কী এমন ঘটল যে মাত্র ১৪ বছর বয়সেই দুই বন্ধুকে এমন ভয়াবহ সিদ্ধান্ত নিতে হলো? পুলিশ এখন বন্ধু, পরিবার ও স্কুল শিক্ষকদের জিজ্ঞাসাবাদ করে সেই রহস্যভেদের চেষ্টা চালাচ্ছে। এই ঘটনায় জেলার অভিভাবকদের মধ্যে তীব্র আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।