২০২৬ সালেই কি কাগজের নোট হবে মূল্যহীন? বাবা ভেঙ্গার ভয়ঙ্কর ভবিষ্যৎবাণীতে কাঁপছে বিশ্ববাজার

নিউজ ডেস্ক
২০২৬ সালেই কি বিশ্বের বুক থেকে মুছে যাবে কাগজের নোটের অস্তিত্ব? বিশ্বখ্যাত ভবিষ্যৎদ্রষ্টা বাবা ভেঙ্গার এক চাঞ্চল্যকর পূর্বাভাস ঘিরে এখন তোলপাড় শুরু হয়েছে বিনিয়োগকারীদের মধ্যে। তাঁর দাবি অনুযায়ী, আগামী বছর বিশ্বজুড়ে দেখা দেবে ভয়াবহ ‘ক্যাশ ক্র্যাশ’ বা নগদ অর্থের সংকট।
কী বলেছিলেন বাবা ভেঙ্গা?
বুলগেরিয়ার এই রহস্যময়ী ভবিষ্যৎদ্রষ্টার মতে, ২০২৬ সালে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা এবং কাগজের মুদ্রার মান সম্পূর্ণ শূন্যে নেমে আসবে। পকেটে থাকা নোটগুলো তখন কেবল কাগজের টুকরো ছাড়া আর কিছুই হবে না। সেই চরম অর্থনৈতিক সংকটের সময়ে কেবল সোনা, রুপো এবং তামার মতো ধাতব সম্পদে বিনিয়োগকারীরাই সুরক্ষিত থাকবেন।
বর্তমান পরিস্থিতির সঙ্গে মিল কোথায়?
সাম্প্রতিক সময়ে বিশ্ববাজারে ডলারের দাপট কমা এবং আন্তর্জাতিক অর্থনীতিতে অস্থিরতা বাবা ভেঙ্গার এই পূর্বাভাসকে নতুন করে আলোচনায় এনেছে। কয়েক মাস আগে সোনার দাম আকাশছোঁয়া হয়ে প্রতি ১০ গ্রামে ১.৮০ লক্ষ টাকা এবং রুপো প্রতি কেজিতে ৪ লক্ষ টাকার গণ্ডি ছাড়িয়েছিল। কিন্তু গত ৩০ জানুয়ারি থেকে হঠাৎ করেই বাজারে ধস নামতে শুরু করেছে।
বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ
সোনার দামের এই আকস্মিক পতন দেখে অনেক বিনিয়োগকারী আতঙ্কিত হয়ে নিজেদের ‘ভার্চুয়াল গোল্ড’ বিক্রি করতে শুরু করেছেন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি করছেন, ২০২৬-এর সেই আর্থিক সংকটের মহড়া এখনই শুরু হয়ে গিয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, কেবল ভবিষ্যৎবাণীর ওপর ভিত্তি করে নয়, বরং বাজার পরিস্থিতি যাচাই করেই চূড়ান্ত বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া উচিত।