তারেক রহমানের শপথ এড়িয়ে মুম্বইয়ে ম্যাক্রোর সঙ্গে মোদী, নেপথ্যে কি বড় কোনো সমীকরণ

তারেক রহমানের শপথ এড়িয়ে মুম্বইয়ে ম্যাক্রোর সঙ্গে মোদী, নেপথ্যে কি বড় কোনো সমীকরণ

মুম্বই: বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিবর্তে মঙ্গলবার মুম্বইয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে এক মেগা বৈঠকে বসছেন তিনি।

১৭ ফেব্রুয়ারি মুম্বইয়ের লোক ভবনে ভারত ও ফ্রান্সের এই দ্বিপাক্ষিক শিখর সম্মেলন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ‘হরাইজন ২০৪৭ রোডম্যাপ’-এর অগ্রগতি পর্যালোচনা ছাড়াও প্রতিরক্ষা, প্রযুক্তি ও বাণিজ্য ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করাই এই বৈঠকের মূল লক্ষ্য। ওইদিন সন্ধ্যায় দুই রাষ্ট্রপ্রধান যৌথভাবে ‘ভারত-ফ্রান্স উদ্ভাবন বর্ষ ২০২৬’-এর উদ্বোধন করবেন।

ম্যাক্রোর এই গুরুত্বপূর্ণ সফরের কারণেই তারেক রহমানের শপথে সশরীরে উপস্থিত থাকতে পারছেন না মোদী। তবে ঢাকার সঙ্গে সম্পর্ক বজায় রাখতে ভারতের প্রতিনিধি হিসেবে লোকসভার স্পিকার ওম বিড়লা এবং বিদেশ সচিব বিক্রম মিশ্রিকে বাংলাদেশে পাঠানো হচ্ছে। মুম্বইয়ে ঠাসা কর্মসূচির পর ম্যাক্রো দিল্লি রওনা দেবেন এবং ১৯ ফেব্রুয়ারি এআই ইমপ্যাক্ট সামিটে অংশ নেবেন। কূটনৈতিক মহলের মতে, এই বৈঠকের মাধ্যমে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা ও উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে দুই দেশের অংশীদারিত্ব এক নতুন উচ্চতায় পৌঁছাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *