লক্ষাধিক টাকা বেতন ও রাজকীয় সুযোগ-সুবিধা, তবুও কেন রেলের এই চাকরি অত্যন্ত কঠিন

লক্ষাধিক টাকা বেতন ও রাজকীয় সুযোগ-সুবিধা, তবুও কেন রেলের এই চাকরি অত্যন্ত কঠিন

NEWS DESK : ভারতীয় রেলে লোকো পাইলট বা ট্রেন চালকের পেশাটি যেমন সম্মানের, তেমনই দায়িত্ব ও পরিশ্রমের। এই পদের বেতন কাঠামো মূলত অভিজ্ঞতা ও পদের ওপর ভিত্তি করে নির্ধারিত হয়। একজন সহকারী লোকো পাইলট (ALP) প্রাথমিক স্তরে ভাতা মিলিয়ে মাসে প্রায় ৩৫,০০০ থেকে ৬০,০০০ টাকা পর্যন্ত আয় করতে পারেন। তবে পদোন্নতি এবং অভিজ্ঞতার সাথে সাথে সিনিয়র মেল বা এক্সপ্রেস ট্রেনের চালকদের মাসিক বেতন ১ লক্ষ টাকা ছাড়িয়ে যায়। মূল বেতনের সাথে মহার্ঘ্য ভাতা (DA), বাড়ি ভাড়া (HRA) এবং রাতের ডিউটির জন্য বিশেষ ভাতার মতো সুযোগ-সুবিধা যুক্ত হওয়ায় এই পেশাটি আর্থিকভাবে অত্যন্ত আকর্ষণীয়।

আর্থিক সচ্ছলতার পাশাপাশি রেলকর্মীরা সপরিবারে বিনামূল্যে বা সুলভে ট্রেন ভ্রমণ, উন্নত চিকিৎসা পরিষেবা, সরকারি আবাসন এবং অবসরের পর পেনশনের সুবিধা পান। বিশেষ করে ওভারটাইম এবং দীর্ঘ দূরত্বের যাত্রার জন্য চালকদের অতিরিক্ত অর্থ প্রদান করা হয়। তবে এই রাজকীয় সুবিধার আড়ালে রয়েছে কঠিন বাস্তব। এটি ভারতীয় রেলের অন্যতম শ্রমসাধ্য কাজ, যেখানে দিনের পর দিন নাওয়া-খাওয়া ভুলে দূর-দূরান্তে পাড়ি দিতে হয়। ট্রেন চালকদের কাজের কোনো নির্দিষ্ট সময়সীমা থাকে না এবং উৎসব-অনুষ্ঠানেও ছুটি পাওয়া প্রায় আসাম্ভব।

প্রবল মানসিক চাপ এবং শারীরিক সক্ষমতার পরীক্ষা দিয়ে এই পেশায় টিকে থাকতে হয়। সিগন্যাল পর্যবেক্ষণ থেকে শুরু করে হাজার হাজার যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করার গুরুদায়িত্ব থাকে তাঁদের কাঁধে। ফলে পর্যাপ্ত বেতন ও সামাজিক মর্যাদা থাকলেও, ব্যক্তিগত জীবন ও কাজের মধ্যে ভারসাম্য রক্ষা করা এখানে বেশ চ্যালেঞ্জিং। মূলত যাঁরা এই রোমাঞ্চকর অথচ কঠিন জীবনযাত্রার প্রতি মানসিকভাবে প্রস্তুত এবং ট্রেনের প্রতি প্যাশনেট, তাঁদের জন্যই লোকো পাইলটের এই পেশাটি আদর্শ হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *