হাত-পা বাঁধা শরীরে বুলেটের ক্ষত! পাকিস্তানে আরও এক বালুচ ছাত্রকে নৃশংশভাবে খুনের অভিযোগ

হাত-পা বাঁধা শরীরে বুলেটের ক্ষত! পাকিস্তানে আরও এক বালুচ ছাত্রকে নৃশংশভাবে খুনের অভিযোগ

বেলুচিস্তানে ফের ঘনিয়ে এল শোকের ছায়া। পাকিস্তানি সেনার অমানবিক অত্যাচারে আরও এক বালুচ ছাত্রের প্রাণহানির ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। গত ২৩ জানুয়ারি কোয়েটার একটি হাসপাতাল থেকে নিখোঁজ হওয়া ২২ বছর বয়সী জুনায়েদ আহমেদকে খুনের অভিযোগ উঠেছে পাকিস্তানের সন্ত্রাসবিরোধী বিভাগ বা সিটিডি-র বিরুদ্ধে।

সোমবার মানবাধিকার সংগঠন ‘পাঙ্ক’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজ হওয়ার কয়েকদিন পর কোয়েটার ইস্টার্ন বাইপাস এলাকা থেকে উদ্ধার হয়েছে জুনায়েদের ক্ষতবিক্ষত মরদেহ। উদ্ধারের সময় দেখা যায় ছাত্রটির হাত-পা শক্ত করে বাঁধা ছিল এবং শরীরে ছিল একাধিক গুলির চিহ্ন।

উল্লেখ্য, বেলুচিস্তানে টার্গেট কিলিং এবং গুম হওয়ার ঘটনা নতুন নয়। গত রবিবারই আরও তিন বালুচ ছাত্রের মৃতদেহ উদ্ধার হয়েছে, যারা বেশ কিছুদিন ধরে নিখোঁজ ছিলেন। একের পর এক মেধাবী ছাত্রের এই রহস্যজনক মৃত্যু এবং সেনার ওপর ওঠা খুনের অভিযোগকে কেন্দ্র করে বালুচ অধিকার আন্দোলনের নেতা ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ দাবি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *