ভোটের লড়াইয়ে ভাঙল সংসার, জামাতকে ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন বিএনপি নেতা

ভোটের লড়াইয়ে ভাঙল সংসার, জামাতকে ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন বিএনপি নেতা

NEWS DESK : রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা যে ব্যক্তিগত সম্পর্কের ওপর কতটা চরম প্রভাব ফেলতে পারে, তার এক নজিরবিহীন উদাহরণ তৈরি হলো চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে। পছন্দের দলকে ভোট না দেওয়ায় দীর্ঘদিনের দাম্পত্য জীবনে ইতি টেনে স্ত্রীকে তালাক দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বিএনপি নেতা ভোটের দিন স্ত্রীকে বারবার ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। তবে ভোটকেন্দ্র থেকে ফিরে স্ত্রী যখন জানান যে তিনি ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট দিয়েছেন, তখনই শুরু হয় বিবাদ। কথা কাটাকাটি থেকে বিষয়টি গড়ায় হাতাহাতিতে এবং এক পর্যায়ে রাগের মাথায় ওই ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিয়ে দেন। ঘটনার পর ওই নারী অসহায় অবস্থায় এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ভুক্তভোগী নারীকে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে। তিনি অভিযোগ করেন, নিজের স্বাধীন ভোটাধিকার প্রয়োগ করাই যেন তার কাল হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে, তালাক দেওয়ার পর নিজের ভুল বুঝতে পেরেছেন বলে দাবি করেছেন অভিযুক্ত বিএনপি নেতা। বর্তমানে তিনি স্ত্রীকে ফিরিয়ে আনতে মধ্যস্থতাকারী বা ‘লোক’ লাগিয়েছেন বলে জানা গেছে। তবে এই ঘটনাটি স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *