হরমোনের কারসাজিতেই কি অনিয়মিত পিরিয়ড আর মুখে ব্রণের সমস্যা? জেনে নিন শরীর ঠিক রাখার ম্যাজিক টিপস

অনিয়মিত ঋতুস্রাব থেকে শুরু করে হরমোনের ভারসাম্যহীনতা—বর্তমানে কমবেশি সব বয়সি মহিলাই এই সমস্যায় ভুগছেন। শরীরে হরমোনের মাত্রা এদিক-ওদিক হলেই দেখা দেয় পিসিওএস (PCOS) বা ফাইব্রয়েডের মতো জটিলতা। এমনকি ওজন বৃদ্ধি কিংবা মুখে অবাঞ্ছিত লোম গজানোর নেপথ্যেও থাকে এই হরমোনের কারসাজি। তবে জীবনযাত্রায় সামান্য কিছু বদল আনলেই এই সমস্যার সমাধান সম্ভব।
ডায়েটে নজর দিন
শরীর সুস্থ রাখতে সুষম আহারের বিকল্প নেই। প্রতিদিনের খাদ্যতালিকায় পর্যাপ্ত প্রোটিন, ফাইবার এবং স্বাস্থ্যকর ফ্যাট রাখুন। তাজা ফলমূল, সবুজ শাকসবজি, ডাল ও দানাশস্য ইনসুলিন হরমোন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
শরীরচর্চা হোক নিয়মিত
হরমোনের ভারসাম্য বজায় রাখতে প্রতিদিন অন্তত ৩০ মিনিট ঘাম ঝরানো জরুরি। খুব ভারী ব্যায়াম করতে না চাইলে নিয়মিত হাঁটাহাঁটি, সাঁতার কাটা বা সাইকেল চালানোর অভ্যাস করুন। এতে ওজন নিয়ন্ত্রণে থাকার পাশাপাশি হরমোনও স্বাভাবিক থাকে।
ঘুম ও মানসিক স্বাস্থ্যের ভারসাম্য
অতিরিক্ত মানসিক চাপ শরীরে কর্টিসল হরমোনের মাত্রা বাড়িয়ে দেয়, যা পিরিয়ডের সমস্যার অন্যতম কারণ। তাই প্রতিদিন অন্তত ৭ থেকে ৮ ঘণ্টা নিরবচ্ছিন্ন ঘুমের প্রয়োজন। মন শান্ত রাখতে নিয়মিত যোগব্যায়াম বা ধ্যান করতে পারেন।
হাইড্রেটেড থাকুন
শরীরের স্বাভাবিক ক্রিয়া সচল রাখতে পর্যাপ্ত জল পান করা বাধ্যতামূলক। পিরিয়ডের সমস্যা দূর করতে পুদিনা পাতার রস বা পুদিনা দেওয়া জল বেশ কার্যকরী। এটি শরীরকে ভেতর থেকে সতেজ রাখে।
কোন খাবারগুলো এড়িয়ে চলবেন?
অতিরিক্ত নুন, চিনি এবং প্রক্রিয়াজাত বা প্যাকেটজাত খাবার হরমোনের ভারসাম্য দ্রুত নষ্ট করে দেয়। সুস্থ থাকতে এই ধরনের খাবারগুলো তালিকা থেকে বাদ দিন। সুস্থ জীবনযাত্রাই পারে হরমোনের সমস্যাকে গোড়া থেকে নির্মূল করতে।