বড় ধামাকা! মধ্যবিত্তের নাগালে সোনা, একধাক্কায় ৬ হাজার টাকা সস্তা রুপো

বড় ধামাকা! মধ্যবিত্তের নাগালে সোনা, একধাক্কায় ৬ হাজার টাকা সস্তা রুপো

ফেব্রুয়ারির শুরু থেকেই নিম্নমুখী সোনা ও রুপোর বাজার। সপ্তাহের প্রথম দিনেই বড় স্বস্তি পেলেন আমজনতা। সোমবার কলকাতার বাজারে এক ধাক্কায় অনেকটাই সস্তা হলো দুই মূল্যবান ধাতু।

২৪ ক্যারাট পাকা সোনার প্রতি ১০ গ্রামের দাম কমেছে ১ হাজার ৩৫০ টাকা। অন্যদিকে, ২২ ক্যারাট গয়না সোনার দাম কমেছে ১ হাজার ৩০০ টাকা। তবে সবথেকে বড় চমক রুপোর দামে, যা এক দিনে প্রায় ৫ হাজার ৮৫০ টাকা কমেছে। এর ফলে কলকাতার বাজারে প্রতি কেজি রুপোর দাম এখন আড়াই লক্ষ টাকার নিচে।

কলকাতার বর্তমান বাজারদর (কর বাদে)

  • ২৪ ক্যারাট পাকা সোনা (প্রতি ১০ গ্রাম): ১ লক্ষ ৫৪ হাজার ৭৫০ টাকা
  • ২২ ক্যারাট গয়না সোনা (প্রতি ১০ গ্রাম): ১ লক্ষ ৪৭ হাজার ৮৫০ টাকা
  • রুপো খুচরো (প্রতি কেজি): ২ লক্ষ ৪৪ হাজার ৯০০ টাকা

মনে রাখবেন, এই দরের সঙ্গে ৩ শতাংশ জিএসটি এবং দোকানভেদে গয়না তৈরির মজুরি অতিরিক্ত যোগ হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *