আপনার স্মার্টফোন কি আগুনের মতো গরম হচ্ছে? এই ৫টি মারাত্মক ভুল এখনই বন্ধ করুন

নিউজ ডেস্ক
আজকের দিনে স্মার্টফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু অনেক সময় দেখা যায় ব্যবহারের মাঝপথেই ফোনটি ইস্ত্রির মতো গরম হয়ে উঠছে। ৯৯ শতাংশ মানুষ এই ওভারহিটিং বা ফোন গরম হওয়ার পেছনের আসল কারণগুলো এড়িয়ে যান। ফোন গরম হওয়া কেবল একটি যান্ত্রিক ত্রুটি নয়, এটি ব্যাটারি বিস্ফোরণের মতো বড় দুর্ঘটনার আগাম সংকেতও হতে পারে। জেনে নিন কোন ৫টি কারণে আপনার ফোন উত্তপ্ত হচ্ছে:
১. ব্যাকগ্রাউন্ড অ্যাপের ভিড়
আমরা প্রায়ই একটি অ্যাপ ব্যবহার করে সেটি পুরোপুরি বন্ধ না করেই অন্য অ্যাপে চলে যাই। এর ফলে র্যাম ও প্রসেসরের ওপর অনবরত চাপ সৃষ্টি হয়। প্রসেসর বিশ্রাম না পাওয়ায় ফোন দ্রুত গরম হতে শুরু করে। কাজ শেষে অ্যাপগুলো ‘ক্লিয়ার’ না করা ফোন গরম হওয়ার অন্যতম প্রধান কারণ।
২. মোটা ও ফ্যান্সি মোবাইল কভার
ফোন সুরক্ষিত রাখতে বা স্টাইলিশ দেখাতে আমরা অনেক সময় মোটা প্লাস্টিক বা রবারের কভার ব্যবহার করি। ফোন কাজ করার সময় যে সামান্য তাপ উৎপন্ন হয়, এই মোটা কভারগুলো সেই তাপ বাইরে বের হতে বাধা দেয়। বিশেষ করে চার্জিংয়ের সময় কভার না খোলা বড় ভুল।
३. সস্তা ও লোকাল চার্জারের ব্যবহার
অরিজিনাল চার্জার নষ্ট হলে অনেকেই বাজার থেকে সস্তা বা অন্য কো ম্পা নির চার্জার কেনেন। প্রতিটি ফোনের ব্যাটারি সক্ষমতা ও ভোল্টেজ আলাদা হয়। লোকাল চার্জার ব্যবহার করলে ব্যাটারিতে অতিরিক্ত চাপ পড়ে এবং ফোন উত্তপ্ত হয়। এছাড়া সারারাত চার্জে বসিয়ে রাখাও ব্যাটারির আয়ু কমিয়ে দেয়।
৪. দুর্বল নেটওয়ার্ক ও সিগন্যাল সার্চিং
খেয়াল করলে দেখবেন, ভ্রমণের সময় বা নেটওয়ার্ক কম থাকে এমন জায়গায় ফোন বেশি গরম হয়। সিগন্যাল দুর্বল থাকলে ফোন বারবার কাছের টাওয়ার খোঁজার চেষ্টা করে। এই ‘সিগন্যাল সার্চিং’ প্রক্রিয়ায় অ্যান্টেনা ও প্রসেসরকে অনেক বেশি শক্তি ব্যয় করতে হয়, যা ফোনকে তপ্ত করে তোলে।
৫. অতিরিক্ত ব্রাইটনেস এবং জিপিএস/ব্লুটুথ
প্রয়োজন না থাকলেও অনেকের ফোনে ব্লুটুথ, ওয়াই-ফাই এবং লোকেশন (GPS) সবসময় চালু থাকে। স্যাটেলাইটের সঙ্গে সংযোগ বজায় রাখতে জিপিএস প্রচুর শক্তি খরচ করে। এছাড়া কড়া রোদে ফুল ব্রাইটনেস ব্যবহার করলে ফোন দ্রুত হাত পুড়ে যাওয়ার মতো গরম হয়ে যায়।
ফোন ঠান্ডা রাখার সহজ টিপস
- চার্জ দেওয়ার সময় ফোনের ব্যাক কভার খুলে রাখুন।
- ব্লুটুথ, জিপিএস এবং ওয়াই-ফাই প্রয়োজন ফুরোলে বন্ধ করে দিন।
- সরাসরি সূর্যের আলো বা গাড়ির ড্যাশবোর্ডে ফোন রাখবেন না।
- অব্যবহৃত অ্যাপগুলো মাসে অন্তত একবার ডিলিট বা আনইনস্টল করুন।
এই সাবধানতাগুলো অবলম্বনের পরেও যদি ফোন নিয়মিত গরম হতে থাকে, তবে দেরি না করে নিকটস্থ সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন।