ইসি-র কোপে ময়নাগুড়ির এ্যারো ডালিয়া রায়চৌধুরী, সাসপেন্ড হয়েই বিস্ফোরক দাবি ওই আধিকারিকের
February 16, 20268:38 pm

ময়নাগুড়ি – ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগেই বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের। ভোটার তালিকায় কারচুপির অভিযোগে সাসপেন্ড করা হলো ময়নাগুড়ির অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (AERO) ডালিয়া রায়চৌধুরীকে। সোমবার এই খবর চাউর হতেই শোরগোল পড়ে যায় প্রশাসনিক মহলে।
কমিশনের এই কড়া ব্যবস্থার মুখে দাঁড়িয়ে কার্যত ভেঙে পড়েছেন ওই আধিকারিক। তবে নিজের অবস্থানে অনড় থেকে ডালিয়া রায়চৌধুরী বলেন, “আমি স্তম্ভিত। নির্বাচন কমিশনের প্রতিটি নির্দেশিকা মেনেই আমি কাজ করেছি। ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা হয়েছিল।” কোনো আগাম সতর্কতা ছাড়াই কেন এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ডালিয়া দেবীর দাবি, তাঁর কাছে সমস্ত রেকর্ড সঠিক রয়েছে এবং যে কোনো বিভাগীয় তদন্তে তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে প্রস্তুত।