যুবসাথী প্রকল্পে ঝড়ের গতিতে আবেদন, মাত্র ৪৮ ঘণ্টাতেই নাম নথিভুক্ত করলেন ৮ লক্ষ বেকার

যুবসাথী প্রকল্পে ঝড়ের গতিতে আবেদন, মাত্র ৪৮ ঘণ্টাতেই নাম নথিভুক্ত করলেন ৮ লক্ষ বেকার

পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প ‘যুবসাথী’ ঘিরে রাজ্যজুড়ে তুমুল উন্মাদনা তৈরি হয়েছে। রবিবার আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই আবেদনকারীর সংখ্যা ৮ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। সরকারি সূত্রে খবর, সোমবার সকাল থেকে দুপুর ১২টার মধ্যেই নতুন করে ৯১ হাজার ৫৮৭টি আবেদন জমা পড়েছে। অনলাইন ও অফলাইন—উভয় মাধ্যমেই আবেদন গ্রহণ চলছে।

উল্লেখ্য, ২০২৬-২৭ অর্থবর্ষের রাজ্য বাজেটে এই প্রকল্পের জন্য ৫,০০০ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। যুবসাথী প্রকল্পের আওতায় নথিভুক্ত আবেদনকারীরা রাজ্য সরকারের কাছ থেকে মাসে ১৫০০ টাকা করে আর্থিক অনুদান পাবেন। বেকার যুবক-যুবতীদের স্বনির্ভর করতেই এই বিপুল অঙ্কের বাজেট বরাদ্দ ও দ্রুত গতিতে আবেদন গ্রহণের প্রক্রিয়া চালাচ্ছে নবান্ন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *