‘আমি গান্ধীবাদী, রাহুলবাদী নই’; দল না ছেড়েই বোমা ফাটালেন মণিশঙ্কর আইয়ার
February 16, 20269:00 pm

কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে ফের বিস্ফোরক মন্তব্য করলেন বর্ষীয়ান নেতা মণিশঙ্কর আইয়ার। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের প্রশংসা করার পর দলের অন্দরে কোণঠাসা হতেই সরাসরি রাহুল গান্ধীর নেতৃত্বকে চ্যালেঞ্জ ছুড়লেন প্রাক্তন এই কেন্দ্রীয় মন্ত্রী।
স্পষ্ট ভাষায় তিনি জানান, তিনি গান্ধী-নেহরু-রাজীবের আদর্শে বিশ্বাসী হলেও নিজেকে ‘রাহুলবাদী’ বলতে নারাজ। দল না ছাড়লেও তাঁর এই মন্তব্যে বিধানসভা নির্বাচনের মুখে চরম বিড়ম্বনায় পড়েছে হাত শিবির। বর্ষীয়ান এই নেতার এমন বিদ্রোহে নতুন করে শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে।