প্রেমের টান ও স্বামীর প্রাণ, মন্দিরের পুজারির সঙ্গে মিলে নৃশংস হত্যাকাণ্ড স্ত্রীর

মધ્યপ্রদেশের মণ্ডলা জেলায় এক রোমহর্ষক হত্যাকাণ্ডের পর্দাফাঁস করল পুলিশ। জবলপুরের তিলওয়ারা ঘাটের এক মন্দিরের পুজারী সূর্যকান্ত ত্রিপাঠীর সঙ্গে পরকীয়া সম্পর্কের জেরে স্বামী সুমিত কাছিকে খুনের অভিযোগ উঠেছে স্ত্রী যমুনার বিরুদ্ধে। তদন্তে জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি ‘প্রমিস ডে’ উদযাপনের অজুহাতে সুমিতকে লং ড্রাইভে নিয়ে যান যমুনা। পূর্ব পরিকল্পনা অনুযায়ী, টিকরিয়া থানা এলাকার নির্জন স্থানে ওত পেতে থাকা পুজারি সূর্যকান্ত ক্রিকেট ব্যাট ও ধারালো অস্ত্র দিয়ে সুমিতের ওপর হামলা চালায়।
তদন্তকারীদের দাবি, যমুনা নিজেই পুজারির সঙ্গে মিলে স্বামীকে জঙ্গল সংলগ্ন এলাকায় কুপিয়ে হত্যা করেন। অপরাধ আড়াল করতে শুরুতে ছিনতাইয়ের গল্প ফাঁদলেও পুলিশের ম্যারাথন জেরা ও কল ডিটেইলস রেকর্ডের ভিত্তিতে সত্য সামনে আসে। পুলিশ অভিযুক্ত স্ত্রী ও পুজারিকে গ্রেফতার করে জেল হেফাজতে পাঠিয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।