নিরাপত্তা নিশ্চিতে জিও-র নতুন ফিচার, কল ফরওয়ার্ডিং নিয়ন্ত্রণ এখন আরও সহজ
February 17, 20267:52 am

গ্রাহকদের কলিং অভিজ্ঞতা নিরাপদ করতে রিলায়েন্স জিও তাদের মাইজিও অ্যাপে কল ফরওয়ার্ডিং ম্যানেজমেন্ট ফিচার চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি অ্যাপ থেকেই ভয়েস এবং ভিডিও কল ফরওয়ার্ডিং সেটিংস নিয়ন্ত্রণ বা বন্ধ করতে পারবেন। কল ফরওয়ার্ডিংয়ের অপব্যবহার রুখতে এবং আড়ি পাতা থেকে সুরক্ষা দিতেই সংস্থার এই বিশেষ উদ্যোগ।
এই সুবিধা ব্যবহারের জন্য গ্রাহকের ফোনে মোবাইল ডেটা সক্রিয় থাকা বাধ্যতামূলক। মাইজিও অ্যাপের প্রোফাইল থেকে সার্ভিস সেটিংসের মাধ্যমে ‘অলওয়েজ ফরোয়ার্ড’ বা ‘বিজি’ থাকাকালীন কল স্থানান্তরের বিকল্পগুলি যাচাই করা যাবে। ফলে স্মার্টফোনের ডিফল্ট সেটিংসে না গিয়েই গ্রাহকরা এখন সহজেই তাদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা বজায় রাখতে সক্ষম হবেন।