রাস্তার ফুচকা খাওয়ার আগে সাবধান! সাবধানবানী দিচ্ছে এই ভাইরাল ভিডিও

রাস্তার ফুচকা খাওয়ার আগে সাবধান! সাবধানবানী দিচ্ছে এই ভাইরাল ভিডিও

শহরের অলিতে গলিতে জিভে জল আনা ফুচকার স্বাদ নিতে কে না ভালোবাসে। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও স্ট্রিট ফুড প্রেমীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। করণ নামক এক যুবকের ক্যামেরায় ধরা পড়া এই দৃশ্যে দেখা যাচ্ছে, ফুচকার চাটনির পাত্র থেকে একটি জ্যান্ত ইঁদুর বেরিয়ে আসছে। যা দেখে রীতিমতো স্তম্ভিত নেটিজেনরা।

ভিডিওটিতে দেখা যায়, চাটনির ড্রামের ভেতর থেকে অদ্ভুত শব্দ শুনে সন্দেহ হয় করণের। বিক্রেতাকে ড্রামটি পরীক্ষা করতে বললে সেখান থেকে একটি ভেজা ইঁদুর দ্রুত বেরিয়ে পালিয়ে যায়। যে চাটনি গ্রাহকরা পরম তৃপ্তিতে খাচ্ছিলেন, তার ভেতরেই লুকিয়ে ছিল নোংরা ইঁদুরটি। এই ঘটনাটি রাস্তার ধারের খাবারের পরিচ্ছন্নতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে।

View this post on Instagram

A post shared by Karan (@karan_dhanju26)

এই ভয়াবহ ভিডিওটি সামনে আসার পর সমাজমাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। রাস্তার ধারের সস্তা ও মুখরোচক খাবারের আকর্ষণে আমরা প্রায়ই স্বাস্থ্যবিধির বিষয়টিকে উপেক্ষা করি। কিন্তু খোলা পাত্র, নোংরা জল এবং চারপাশের অস্বাস্থ্যকর পরিবেশ যে কোনো বড় সংক্রমণের কারণ হতে পারে। তাই বাইরে খাওয়ার আগে বিক্রেতার পরিচ্ছন্নতা যাচাই করা এখন একান্ত প্রয়োজন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *