বিজয়-রশ্মিকার বিয়ের কার্ড ফাঁস! ২০২৬-এ কি তবে চার হাত এক হচ্ছে?

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মন্দানাকে ঘিরে ফের বিয়ের জল্পনা তুঙ্গে। সম্প্রতি অনলাইনে একটি বিয়ের আমন্ত্রণপত্র ফাঁস হয়েছে বলে দাবি করা হচ্ছে। কার্ডের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। এছাড়া ৪ মার্চ হায়দরাবাদে একটি জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানের কথা সেখানে উল্লেখ রয়েছে।

ফাঁস হওয়া ওই কার্ডে এই তারকা যুগলকে তাঁদের জীবনের নতুন অধ্যায়ে সকলের আশীর্বাদ ও উপস্থিতি প্রার্থনা করতে দেখা গেছে। ‘গীতা গোবিন্দম’ এবং ‘ডিয়ার কমরেড’ ছবিতে এই জুটির অন-স্ক্রিন রসায়ন দর্শকদের মুগ্ধ করার পর থেকেই তাঁদের বাস্তব জীবনের সম্পর্ক নিয়ে গুঞ্জন দীর্ঘদিনের। যদিও বিভিন্ন সাক্ষাৎকারে তাঁরা নিজেদের কেবল ‘ভালো বন্ধু’ হিসেবেই দাবি করে এসেছেন।

বর্তমানে ক্যারিয়ারের শীর্ষে থাকা এই দুই তারকা আমন্ত্রণপত্রের সত্যতা নিয়ে এখনও মুখ খোলেননি। তবে বিজয়ের ঘনিষ্ঠ সূত্রের দাবি, বিয়ের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। এখন দেখার, এটি সত্যিই কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি নাকি নিছকই গুজব; অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *