অবৈধ প্রেমে বাধা হওয়ায় নিজের দুই সন্তানকে ইঁদুরের বিষ খাইয়ে হত্যা করলেন পাষণ্ড মা

অবৈধ প্রেমে বাধা হওয়ায় নিজের দুই সন্তানকে ইঁদুরের বিষ খাইয়ে হত্যা করলেন পাষণ্ড মা

পাঞ্জাবের বাথিন্ডায় অবৈধ সম্পর্কের পথে বাধা সরাতে নিজের আট ও ছয় বছর বয়সী দুই সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত জ্যাসি কৌর তার মেয়ে সুখপ্রীত ও ছেলে ফতেহবীরকে ইঁদুরের বিষ খাইয়ে মারার কথা স্বীকার করেছেন। ১৫ দিনের ব্যবধানে দুই শিশুর রহস্যজনক মৃত্যুতে গ্রামবাসীদের সন্দেহ হলে পুলিশি তদন্তে এই চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে।

তদন্তকারী কর্মকর্তা মনোজ কুমারের মতে, এই হত্যাকাণ্ডের নেপথ্যে জ্যাসির বোন মোটো কৌর এবং লক্ষ্মী সিং নামের এক ব্যক্তিও জড়িত ছিলেন। ইতিমধ্যেই মূল অভিযুক্ত মা ও তাঁর বোনকে গ্রেপ্তার করা হয়েছে। তৃতীয় অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং পুলিশ ধৃতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *