বছরের প্রথম সূর্যগ্রহণ, ভারত থেকে কি দেখা যাবে ‘রিং অব ফায়ার’?

বছরের প্রথম সূর্যগ্রহণ, ভারত থেকে কি দেখা যাবে ‘রিং অব ফায়ার’?

আজ মঙ্গলবার বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে। এবারের বিশেষ আকর্ষণ হলো ‘বলয়াকার সূর্যগ্রহণ’, যা আকাশে আগুনের আংটি বা ‘রিং অব ফায়ার’-এর মতো দৃশ্য তৈরি করবে। মহাজাগতিক এই ঘটনাটি প্রায় ৪ ঘণ্টা ৩১ মিনিট স্থায়ী হবে। তবে ভারতীয় সময় অনুযায়ী বিকেল ৩টে ২৬ মিনিটে গ্রহণ শুরু হয়ে সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে শেষ হওয়ায় ভারত থেকে এই দৃশ্য দেখা যাবে না।

বিজ্ঞানীদের মতে, গ্রহণের সময় সূর্য দিগন্তের নিচে থাকায় ভারতবাসী এই অভিজ্ঞতা থেকে বঞ্চিত হবেন। তবে দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা, চিলি এবং মরিশাসসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই বিরল দৃশ্য স্পষ্টভাবে উপভোগ করা যাবে। গ্রহণের সর্বোচ্চ পর্যায়টি দেখা যাবে বিকেল ৫টা ৪০ মিনিটে। ভারত থেকে দৃশ্যমান না হওয়ায় এ দেশে কোনো প্রকার ‘সূতক কাল’ বা ধর্মীয় বিধিনিষেধ কার্যকর হবে না।

জ্যোতির্বিজ্ঞানের পাশাপাশি হিন্দু ধর্মেও সূর্যগ্রহণের বিশেষ গুরুত্ব রয়েছে। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী, রাহুর গ্রাসের কারণে সূর্য সাময়িকভাবে অদৃশ্য হয়। এই সময়ে সাধারণত মন্দিরে পূজা অর্চনা বন্ধ রাখা এবং পবিত্র স্নানের রীতি প্রচলিত থাকলেও, ভারতে গ্রহণ দেখা না যাওয়ায় জনজীবনে এর কোনো প্রভাব পড়বে না। তবে বিরল এই মহাজাগতিক বলয় ঘিরে বিশ্বজুড়ে বিজ্ঞানপ্রেমীদের মধ্যে উৎসাহ তুঙ্গে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *