রাশিয়ায় নীরবে বাড়ছে এক ‘অন্য মহামারি’, হাহাকার ওষুধের জন্য

রাশিয়ায় নীরবে বাড়ছে এক ‘অন্য মহামারি’, হাহাকার ওষুধের জন্য

ইউক্রেন যুদ্ধের চার বছর পার হতেই এক ভয়াবহ সংকটের মুখে রাশিয়া। কামানের গোলার চেয়েও সেখানে এখন নিঃশব্দে থাবা বসাচ্ছে মানসিক অবসাদ। পরিস্থিতির এতটাই অবনতি হয়েছে যে, দেশটির ইতিহাসে অতীতের সব রেকর্ড ভেঙে অ্যান্টিডিপ্রেসেন্ট বা অবসাদ কাটানোর ওষুধের বিক্রি আকাশ ছুঁয়েছে।

মস্কো থেকে প্রত্যন্ত গ্রাম— সবখানেই ওষুধের দোকানের তাকে টান পড়েছে। আশ্চর্যের বিষয় হলো, যে পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ক্রেমলিন লড়াই ঘোষণা করেছে, সেই দেশি ওষুধের ওপরেই এখন ভরসা করতে হচ্ছে সাধারণ রুশদের। একদিকে যুদ্ধক্ষেত্রে প্রিয়জনকে হারানোর ভয়, অন্যদিকে আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি ও রাজনৈতিক অস্থিরতা— এই ত্রিমুখী চাপে পিষ্ট রাশিয়ার জনজীবন।

বিশেষজ্ঞদের মতে, করোনা মহামারির চেয়েও গভীর ক্ষত তৈরি করছে এই যুদ্ধকালীন ট্রমা। সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় বাজারে প্রয়োজনীয় ওষুধের আকাল দেখা দিয়েছে, যা সাধারণ মানুষের হাহাকার আরও বাড়িয়ে তুলেছে। যুদ্ধ হয়তো একদিন থামবে, কিন্তু রুশ প্রজন্মের মনের গভীরে যে ক্ষত তৈরি হচ্ছে, তা সারিয়ে তোলা সময়ের বড় চ্যালেঞ্জ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *