ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ, ট্রলারসহ আটক ২৮ বাংলাদেশি মৎস্যজীবী

ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ, ট্রলারসহ আটক ২৮ বাংলাদেশি মৎস্যজীবী

রবিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার বঙ্গোপসাগর সংলগ্ন ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের দায়ে ২৮ জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করেছে ভারতীয় উপকূল রক্ষীবাহিনী। টহলদারির সময় ‘এফবি সাগর’ নামক একটি সন্দেহজনক ট্রলারের গতিবিধি নজরে আসায় সেটিকে ধাওয়া করে আটক করেন জওয়ানরা। ধৃত মৎস্যজীবীদের অধিকাংশ বাংলাদেশের কক্সবাজার জেলার কুতুবদিয়ার বাসিন্দা বলে জানা গেছে।

সোমবার সকালে আটক মৎস্যজীবী ও ট্রলারটিকে ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে নিয়ে আসা হয় এবং পরবর্তীতে তাদের ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভুলবশত জলসীমা অতিক্রম করার দাবি করলেও, এর নেপথ্যে অন্য কোনো উদ্দেশ্য আছে কি না, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

ধৃতদের মঙ্গলবার কাকদ্বীপ আদালতে তোলা হবে। উল্লেখ্য, এর আগেও একাধিকবার ভারতীয় জলসীমায় বাংলাদেশি মৎস্যজীবীদের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। বারবার এই ধরনের অনধিকার প্রবেশ উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশাসনের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। বর্তমানে পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তর পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *