নির্বাচনী আধিকারিকদের সাসপেন্ডের সিদ্ধান্তকে স্বাগত জানালেন দিলীপ ঘোষ

নির্বাচনী আধিকারিকদের সাসপেন্ডের সিদ্ধান্তকে স্বাগত জানালেন দিলীপ ঘোষ

পশ্চিমবঙ্গের ৭ নির্বাচনী আধিকারিককে নির্বাচন কমিশনের সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। কমিশনের এই পদক্ষেপকে সমর্থন জানিয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মঙ্গলবার সকালে দাবি করেন, জনৈক আধিকারিকরা জেনেশুনে কাজে জটিলতা তৈরি করছেন। তদন্তে উঠে আসা অসহযোগিতার অভিযোগ তুলে তিনি দোষী কর্মচারীদের উপযুক্ত শাস্তি ও তাঁদের পর্দাফাঁস করার দাবি জানান।

রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে পাঠানো চিঠিতে কমিশন ক্যানিং পূর্ব, সুতি, ময়নাগুড়ি, ফরাক্কা, সামশেরগঞ্জ ও ডেবরা বিধানসভার এআরও-দের (AERO) বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। মূলত ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) কাজে গাফিলতি, তথ্যে অসঙ্গতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ১৩সিসি ধারা প্রয়োগ করে তাঁদের সাসপেন্ড করা হয়েছে।

সিইও (CEO) দপ্তর সূত্রে খবর, নির্বাচন কমিশন কাজে কোনো প্রকার অনিয়ম বা বিলম্ব বরদাস্ত করবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছে। অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে অবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে কমিশনকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে নবান্নকে। এর আগে ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে অন্য চার আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছিল কমিশন, যা প্রশাসনিক স্তরে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *