ভারতের কাছে পর্যুদস্ত পাকিস্তান, পিসিবি ও সিনিয়র ক্রিকেটারদের ওপর ক্ষোভ উগরে দিলেন শোয়েব-আফ্রিদি

ভারতের কাছে পর্যুদস্ত পাকিস্তান, পিসিবি ও সিনিয়র ক্রিকেটারদের ওপর ক্ষোভ উগরে দিলেন শোয়েব-আফ্রিদি

কলম্বোয় ভারতের কাছে ৬১ রানে পাকিস্তানের শোচনীয় হারের পর ফুঁসে উঠেছেন প্রাক্তন তারকা পেসার শোয়েব আখতার। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই সলমান আলি আঘা ব্রিগেডের ব্যর্থতায় ক্ষুব্ধ শোয়েব সরাসরি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অযোগ্য নেতৃত্বকে কাঠগড়ায় তুলেছেন। বিশেষ করে মহসিন নকভির ভূমিকা ও দল নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে একে চরম ‘নাটক’ বলে অভিহিত করেছেন তিনি।

শোয়েব আখতারের নিশানায় ছিলেন বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদির মতো সিনিয়র ক্রিকেটাররা। তাঁর মতে, বড় ম্যাচে পারফর্ম করতে ব্যর্থ হওয়া এই তারকাদের ‘স্টার কালচার’ দলের ক্ষতি করছে। যোগ্যতার পরিবর্তে ভিন্ন সমীকরণে দল গড়ার কারণেই পাকিস্তান ক্রিকেটের এই করুণ দশা বলে তিনি কড়া মন্তব্য করেন।

একই সুরে ক্ষোভ প্রকাশ করেছেন প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদিও। নিয়মিত ব্যর্থ হওয়া ক্রিকেটারদের বিশ্রামে পাঠিয়ে নতুনদের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। বাবর ও শাহিনদের মতো সিনিয়রদের ক্রমাগত ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলে দ্রুত পরিবর্তনের ডাক দিয়েছেন এই কিংবদন্তি অলরাউন্ডার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *