মোদী-ম্যাক্রঁ মেগা ডিলে কাঁপছে চিন ও পাকিস্তান, ৩.২৫ লক্ষ কোটির সুপার রাফাল আসছে ভারতে

মোদী-ম্যাক্রঁ মেগা ডিলে কাঁপছে চিন ও পাকিস্তান, ৩.২৫ লক্ষ কোটির সুপার রাফাল আসছে ভারতে

ভারতের আকাশসীমায় এবার নয়া ত্রাস হিসেবে হাজির হচ্ছে ফরাসি ‘সুপার রাফাল’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ-র মধ্যে হতে যাওয়া ৩.২৫ লক্ষ কোটি টাকার এই মেগা ডিল ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় এক ঐতিহাসিক বিপ্লব আনতে চলেছে। এই চুক্তির ফলে ভারতীয় বায়ুসেনার শক্তি বহুগুণ বেড়ে যাবে, যা প্রতিবেশী দুই শত্রু দেশ চিন ও পাকিস্তানের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট।

১৫০টি রাফালের মালিক হবে ভারত

বর্তমানে ভারতের হাতে মাত্র ৩৬টি রাফাল যুদ্ধবিমান রয়েছে। তবে এই নতুন চুক্তির পর সেই সংখ্যা বেড়ে দাঁড়াবে প্রায় ১৫০-এ। এর ফলে ভারতীয় বায়ুসেনার আক্রমণাত্মক ক্ষমতা প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পাবে। ডিল অনুযায়ী, মোট ১১৪টি মাল্টি-রোল ফাইটার এয়ারক্রাফট (MRFA) কেনা হবে। এর মধ্যে মাত্র ১৮টি বিমান তৈরি অবস্থায় ফ্রান্স থেকে আসবে, আর বাকি ৯৬টি বিমান তৈরি হবে খোদ ভারতের মাটিতেই। এটি ‘আত্মনির্ভর ভারত’ অভিযানে এক বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

কেন ভয়ংকর এই ‘সুপার রাফাল’ F5 সংস্করণ

এই চুক্তির সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো ২৪টি ‘সুপার রাফাল’ বা F5 সংস্করণ। এটি রাফালের সবথেকে আধুনিক এবং শক্তিশালী ভার্সন। এর প্রধান বৈশিষ্ট্যগুলো হলো:

  • স্টিলথ টেকনোলজি: রাডারের চোখকে ফাঁকি দিয়ে অনায়াসেই শত্রুপক্ষের সীমানায় ঢুকে হামলা চালাতে সক্ষম।
  • ড্রোন সমন্বয়: এটি যুদ্ধের ময়দানে আধুনিক ড্রোনের সঙ্গে তালমিলিয়ে কাজ করতে পারে।
  • মারাত্মক অস্ত্রভাণ্ডার: এতে থাকছে লং-রেঞ্জ মিসাইল এবং অ্যাডভান্স সেন্সর সিস্টেম।

২০৩০ সালের মধ্যে ফ্রান্স এই বিমানগুলো ভারতকে সরবরাহ করা শুরু করবে। বর্তমানে ভারতের কাছে থাকা রাফালগুলো F-3 ভ্যারিয়েন্টের, কিন্তু নতুন ডিলের বেশিরভাগ বিমানই হবে আরও উন্নত F-4 ভ্যারিয়েন্টের।

কৌশলগত বন্ধুত্ব ও প্রযুক্তি হস্তান্তর

প্রতিরক্ষা মন্ত্রকের ডিফেন্স অ্যািশন কাউন্সিল (DAC) ইতিমত্যেই এই প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছে। এই চুক্তির আওতায় শুধু যুদ্ধবিমানই নয়, থাকছে রক্ষণাবেক্ষণ, ট্রেনিং এবং অত্যাধুনিক স্কাল্প মিসাইল সিস্টেম। ফ্রান্সের দাসো অ্যাভিয়েশনের সঙ্গে এই ডিল ভারতের প্রতিরক্ষা উৎপাদন শিল্পকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। ভারত ও ফ্রান্সের এই রণকৌশলগত অংশীদারিত্ব দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য সম্পূর্ণ বদলে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *