বদলে গেল চারধাম যাত্রার নিয়ম, এবার থেকে রেজিস্ট্রেশনে লাগবে টাকা

বদলে গেল চারধাম যাত্রার নিয়ম, এবার থেকে রেজিস্ট্রেশনে লাগবে টাকা

নিউজ ডেস্ক: উত্তরাখণ্ডে আসন্ন চারধাম যাত্রার নিয়মে বড়সড় রদবদল আনল প্রশাসন। ২০২৬ সালের যাত্রার আগে পর্যটকদের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে রেজিস্ট্রেশন ফি। মূলত ভুয়ো বা জাল রেজিস্ট্রেশন রুখতেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

কেন এই নয়া নিয়ম?

গাড়োয়াল কমিশনার বিনয় শঙ্কর পান্ডে জানিয়েছেন, অনলাইনে নাম নথিভুক্ত করার সময় জালিয়াতি রুখতে ন্যূনতম ১০ টাকা ফি নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এই ফি-র পরিমাণ চূড়ান্ত করতে গড়ওয়াল মণ্ডলের অতিরিক্ত কমিশনারের নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কমিটির রিপোর্টের ভিত্তিতেই সরকার চূড়ান্ত সিদ্ধান্তের সিলমোহর দেবে।

যাত্রার সময়সূচী

আগামী ১৯ এপ্রিল থেকে এ বছরের চারধাম যাত্রা শুরু হতে চলেছে। ক্যালেন্ডার অনুযায়ী গুরুত্বপূর্ণ তারিখগুলো হলো:

  • ১৯ এপ্রিল: যমুনোত্রী ও গঙ্গোত্রী ধামের দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হবে।
  • ২২ এপ্রিল: কেদারনাথ ধামের কপাট খুলবে।
  • ২৩ এপ্রিল: খুলে যাবে বদ্রীনাথ ধামের দ্বার।

সোমবার চারধাম ট্রানজিট ক্যাম্পে হোটেল ব্যবসায়ী, ট্রান্সপোর্টার এবং অন্যান্য অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন কমিশনার বিনয় শঙ্কর পান্ডে এবং আইজি রাজীব স্বরূপ। বৈঠকে পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে হোটেলের বৈধতা এবং দর্শন ব্যবস্থার সরলীকরণের ওপর জোর দেওয়া হয়েছে। ভক্তদের ভিড় সামলাতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন এখন থেকেই কোমর বেঁধে নামছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *