বেকারদের অ্যাকাউন্টে ঢুকবে ১৫০০ টাকা! যুবসাথী প্রকল্পের আবেদন শুরু অনলাইনে

বেকারদের অ্যাকাউন্টে ঢুকবে ১৫০০ টাকা! যুবসাথী প্রকল্পের আবেদন শুরু অনলাইনে

কলকাতা: রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় ‘যুবসাথী’ প্রকল্পের আবেদন প্রক্রিয়া এখন আরও সহজ হলো। ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই প্রকল্পে আবেদনের জন্য ব্লকে ব্লকে ভিড় উপচে পড়ছিল। সাধারণ মানুষের সুবিধার্থে এবং ভিড় এড়াতে এবার অনলাইন ফর্ম ফিলাপ চালু করল রাজ্য সরকার।

অনলাইনে আবেদনের সহজ পদ্ধতি

এখন থেকে বাড়িতে বসেই https://apas.wb.gov.in/ পোর্টালের মাধ্যমে যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করা যাবে। আবেদনের ধাপগুলি নিচে দেওয়া হলো:

  • প্রথমে পোর্টালে গিয়ে ‘Apply Online’ অপশনে ক্লিক করুন।
  • নিজের বৈধ মোবাইল নম্বর এবং ক্যাপচা কোড দিলেই ফোনে একটি ওটিপি (OTP) আসবে।
  • ওটিপি সাবমিট করলে আবেদনপত্রটি খুলে যাবে।
  • সেখানে প্রয়োজনীয় তথ্য পূরণ করে নথিপত্র আপলোড করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় নথি (PDF ফরম্যাটে)

অনলাইনে ফর্ম ফিলাপ করার আগে নিচের নথিগুলি স্ক্যান করে গুছিয়ে রাখুন:

১. মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড, রেজাল্ট এবং সার্টিফিকেট।

২. আধার কার্ড ও ভোটার কার্ড।

৩. ব্যাংক পাসবুকের প্রথম পাতা।

৪. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।

৫. পাসপোর্ট সাইজ ছবি এবং ডিজিটাল স্বাক্ষর।

কারা পাবেন এই সুবিধা?

পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং মাধ্যমিক পাশ করেছেন এমন ২১ থেকে ৪০ বছর বয়সি বেকার যুবক-যুবতীরা এই প্রকল্পের সুবিধা পাবেন। উপভোক্তারা প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন।

ক্যাম্পে গিয়েও আবেদনের সুযোগ

যারা অনলাইনে আবেদন করতে পারছেন না, তারা সরাসরি স্থানীয় ক্যাম্পে গিয়েও ফর্ম জমা দিতে পারেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই এই ক্যাম্প চলছে। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত (রবিবার ও ছুটির দিন বাদে) এই ক্যাম্পগুলি খোলা থাকবে।

লাইনে দাঁড়িয়ে ফর্ম সংগ্রহের ঝামেলা এড়াতে https://sportsandyouth.wb.gov.in/wbyouthservices ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে তা পূরণ করে ক্যাম্পে জমা দেওয়া যাবে। তবে মনে রাখবেন, আবেদন করার সময় অবশ্যই নিজের সচল মোবাইল নম্বরটি সঙ্গে রাখবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *