যুবসাথী প্রকল্প নিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ দিলীপ ঘোষের

যুবসাথী প্রকল্প নিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ দিলীপ ঘোষের

রাজ্য সরকারের নতুন ‘যুবসাথী’ প্রকল্পে বেকার ভাতার আবেদন ঘিরে চরম বিশৃঙ্খলা ও দীর্ঘ লাইন নিয়ে সরব হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। রবিবার থেকে নাম নথিভুক্তকরণ শুরু হতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে কর্মহীন যুবক-যুবতীদের ভিড় উপচে পড়ে। অনেক জায়গায় সন্তানের হয়ে ষাটোর্ধ্ব বাবার লাইনে দাঁড়ানোর দৃশ্য সামনে আসতেই রাজ্য প্রশাসনের কড়া সমালোচনা করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।

দিলীপ ঘোষের অভিযোগ, এই দৃশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আসল উপহার। তিনি কটাক্ষ করে বলেন, যেখানে ছেলের বাবার ওষুধের জন্য লাইনে দাঁড়ানোর কথা, সেখানে বাবাকে ছেলের বেকার ভাতার জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। যুব আড্ডার মাধ্যমে বিজেপি যুবসমাজের সমস্যা সমাধানে সচেষ্ট হলেও তৃণমূল সরকার ভোটের কথা মাথায় রেখে স্রেফ লোভে ফেলে লোক টানছে বলে দাবি করেন তিনি।

প্রশাসনিক তথ্য অনুযায়ী, সোমবার রাত পর্যন্ত ১৩ লক্ষ ৫২ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে, যার মধ্যে মুর্শিদাবাদে আগ্রহ সবথেকে বেশি। ২০২৬ সালের এপ্রিল থেকে কার্যকর হতে চলা এই প্রকল্পে ২১ থেকে ৪০ বছর বয়সীরা মাসে ভাতা পাবেন। তবে দিলীপ ঘোষের মতে, বিপুল সংখ্যক এই আবেদনপত্র রাজ্যের বেহাল কর্মসংস্থান পরিস্থিতিরই বহিঃপ্রকাশ। এই ভিড় আগামী দিনে আরও বাড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *