বিস্ফোরক মন্তব্যের জেরে আইনি বিপাকে বিধায়ক অশোক দিন্দা

বিস্ফোরক মন্তব্যের জেরে আইনি বিপাকে বিধায়ক অশোক দিন্দা

প্রকাশ্য জনসভায় পুলিশের বিরুদ্ধে ‘মাসোহারা’ নেওয়ার অভিযোগ তুলে আইনি নোটিশের মুখে পড়লেন ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা। সম্প্রতি একটি সভায় তিনি দাবি করেন, পুলিশ নিয়মিত তোলা আদায় করছে এবং সেই অর্থ পৌঁছে যাচ্ছে সরাসরি ‘কালীঘাটে’। তাঁর এই মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বিধায়কের এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নেমেছেন পূর্ব মেদিনীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে। তিনি জানান, এক জন সম্মানীয় জনপ্রতিনিধির এমন দাবির সত্যতা যাচাই এবং সঠিক তথ্য জনসমক্ষে আনার স্বার্থেই দিন্দাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। পুলিশি এই পদক্ষেপের ফলে বর্তমানে রাজনৈতিক ও আইনি জাঁতাকলে পড়েছেন ময়নার বিধায়ক।

পুলিশি নোটিশের জবাবে বিধায়কের আইনজীবী পাল্টা আবেদন জমা দিয়ে হাজিরা দেওয়ার জন্য অতিরিক্ত সময় চেয়েছেন। আপাতত তদন্তে সহযোগিতার আশ্বাস দিলেও এখনই পুলিশের মুখোমুখি হচ্ছেন না তিনি। ঘটনার পর থেকে অশোক দিন্দার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, যা নিয়ে এলাকায় জল্পনা তুঙ্গে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *