নির্বাচন ২০২৬: প্রার্থী বাছাইয়ে পুরনো প্রথা বজায় রেখে বায়োডেটা বক্স বসাল তৃণমূল

নির্বাচন ২০২৬: প্রার্থী বাছাইয়ে পুরনো প্রথা বজায় রেখে বায়োডেটা বক্স বসাল তৃণমূল

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। এরই মাঝে প্রার্থী পদের আবেদনপত্র গ্রহণের জন্য পুরনো রীতি মেনে তৃণমূল ভবনে বায়োডেটা বক্স বসাল শাসক দল। দলের যে কোনো সদস্য নির্দিষ্ট কেন্দ্রের উল্লেখ করে সেখানে সরাসরি আবেদন জমা দিতে পারবেন। দীর্ঘদিনের প্রথা বজায় রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে খবর।

প্রার্থী তালিকায় এবার একঝাঁক নতুন মুখ থাকবে নাকি পুরনোদের ওপরই ভরসা রাখা হবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে। তবে সূত্রের দাবি, চূড়ান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে সংগঠনের অভ্যন্তরীণ মূল্যায়নের পাশাপাশি ভোটকুশলী সংস্থা আইপ্যাক-এর সমীক্ষা রিপোর্টও বিশেষ গুরুত্ব পাবে। স্বচ্ছ ভাবমূর্তি ও জনপ্রিয়তার নিরিখে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়াই এখন তৃণমূল নেতৃত্বের প্রধান লক্ষ্য।

এদিকে নির্বাচন কমিশন সূত্রে খবর, ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর মার্চ মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। দোল উৎসবের পর কমিশনের ফুল বেঞ্চ কলকাতায় এসে প্রস্তুতি খতিয়ে দেখবে। এবার পশ্চিমবঙ্গে অপেক্ষাকৃত কম দফায় ভোটগ্রহণের সম্ভাবনা রয়েছে বলে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *