বেবি ফুড আর স্কুল ব্যাগে বিষ! মালদহে ১৭ কোটির মাদক পাচারের হাড়হিম করা তথ্য ফাঁস
February 17, 20261:52 pm

মালদহের আম নয়, এবার শিরোনামে ১৭ কোটির ব্রাউন সুগার। ইংরেজবাজারের কুমারপুরে পুলিশের অভিযানে ধরা পড়ল এক ভয়ঙ্কর মাদক নেটওয়ার্ক। উত্তর-পূর্ব ভারত থেকে কাঁচামাল এনে মালদহে তৈরি হচ্ছে বিষ, যা ছড়িয়ে পড়ছে গোটা পূর্ব ভারতে।
তদন্তে উঠে এসেছে শিউরে ওঠার মতো কৌশল। ১২-১৪ বছরের নাবালকদের ব্যবহার করা হচ্ছে কুরিয়ার হিসেবে। স্কুল ব্যাগের বইয়ের ভাঁজে পুরিয়া ভরে পাচার করছে খুদে পড়ুয়ারা। এমনকি বাদ যাচ্ছে না কোলের শিশুও; বেবি ফুডের প্যাকেটে লুকিয়ে চলছে মাদক সরবরাহ। টাকার বদলে অনেক সময় শিশুদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে নেশার পুরিয়া।
এই আন্তর্জাতিক চক্রের পাণ্ডা এনারুল শেখকে ইতিমধ্যেই কলকাতা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোয়া-সহ ভিনরাজ্য থেকেও ধরা পড়েছে একাধিক অভিযুক্ত। আমের জেলা মালদহ কীভাবে ‘মাদক হাব’ হয়ে উঠল, তা খতিয়ে দেখছে প্রশাসন।