২৬ বছর পর আবার বিপাকে সালমান খান! কৃষ্ণসার মামলার বিচারে হঠাৎ বড় মোড়

২৬ বছর পর আবার বিপাকে সলমন খান! কৃষ্ণসার মামলার বিচারে হঠাৎ বড় মোড়

যোধপুর: কৃষ্ণসার হরিণ শিকার মামলা নিয়ে ফের উত্তপ্ত আদালত। ২৬ বছর ধরে চলা এই আইনি লড়াই এবার এক নতুন মোড় নিল রাজস্থান হাইকোর্টে। বিচারপতি বলজিন্দর সিং সান্ধুর বেঞ্চ এই মামলার শুনানি গ্রহণে অনীহা প্রকাশ করায় গোটা বিষয়টি এখন অনিশ্চয়তার মুখে।

আদালতের নির্দেশে মামলাটি এখন পুনরায় অন্য বেঞ্চে তালিকাভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতিই ঠিক করবেন কোন বেঞ্চে এই হাই-প্রোফাইল মামলার শুনানি হবে। এর ফলে সালমান খানের ভাগ্য নির্ধারণের প্রক্রিয়া আরও দীর্ঘায়িত হলো।

বিপাকে অন্য তারকারাও

শুধু সালমান খান নন, এই মামলার জল গড়িয়েছে সইফ আলি খান, তব্বু, নীলম এবং সোনালি বেন্দ্রের দিকেও। নিম্ন আদালতে তাঁদের বেকসুর খালাস দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্য সরকারের করা আপিল এখন উচ্চ আদালতের বিচারাধীন। ১৯৯৮ সালের সেই অভিশপ্ত অক্টোবর রাতের ঘটনা আজও তাড়া করে বেড়াচ্ছে বলিউডের এই মেগাস্টারদের। আইনজীবী মহিপাল বিষ্ণোই জানিয়েছেন, নতুন বেঞ্চ গঠন না হওয়া পর্যন্ত পরবর্তী পদক্ষেপ নেওয়া সম্ভব নয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *