ছাত্রীকে অশালীন মেসেজ, শ্রীঘরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

ছাত্রীকে অশালীন মেসেজ, শ্রীঘরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

দক্ষিণ ২৪ পরগনার এক নামী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষক রবি কান্তের বিরুদ্ধে উঠল ছাত্রীকে আপত্তিকর মেসেজ পাঠানোর গুরুতর অভিযোগ। এই ঘটনা জানাজানি হতেই মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযুক্ত শিক্ষকের কঠোর শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন সাধারণ পড়ুয়ারা। পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। শেষ পর্যন্ত পড়ুয়াদের চাপের মুখে পুলিশ রবি কান্তকে গ্রেফতার করে নিয়ে যায়। বর্তমানে ওই শিক্ষক পুলিশি হেফাজতে রয়েছেন এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *